
ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন
সিরাজদিখানে ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ধামালিয়া মাঠে ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন ও উদ্বোধনীও খেলা অনুষ্ঠিত হয়৷
ধামালিয়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে ধামালিয়া গ্রামের যুব সমাজ ১৪ বছর যাবত এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে৷
উদ্বোধনী ও খেলায় কিংস অফ ধামালিয়া বনাম ইয়াংস্টার ধামালিয়া অংশগ্রহণ করে৷
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মোহাম্মদ জাকির বেপারি,টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সমাজসেবক ফজল শেখ, হাবিব বেপারী, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক কাঞ্চন বেপারী,বাদল বেপারী৷
টুর্নামেন্ট সার্বিক পরিচালনায় মো সোহাগ,সাকিল বেপারি,ফারুক শেখ,রোমান শেখ,সামিম শেখ, সিজান বেপারী৷
আগামী শুক্রবার দুপুর ২ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে৷