1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে প্রস্তুতি সভা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে প্রস্তুতি সভা

মো. শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে প্রস্তুতি সভা

​

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উপজেলা পর্যায়ের আয়োজনকে সামনে রেখে উপজেলা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২২ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে  সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

​সভায় উপস্থিত বক্তারা আগামী দিনের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন যে, ক্রীড়া চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখা সম্ভব। তাই উপজেলা পর্যায়ের এ আয়োজন যেন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

​সভায় প্রতিযোগিতার ভেন্যু প্রস্তুত করা, বিভিন্ন উপ-কমিটি গঠন এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইভেন্ট চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া সংগঠক ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন এবং আসন্ন এই আয়োজনকে সার্থক করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর