1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পঞ্চসার দারুসসুন্নাত মাদ্রাসায় নবীনদের উষ্ণ বরণ, ছবক অনুষ্ঠানে শুরু ২০২৬ শিক্ষাবর্ষ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পঞ্চসার দারুসসুন্নাত মাদ্রাসায় নবীনদের উষ্ণ বরণ, ছবক অনুষ্ঠানে শুরু ২০২৬ শিক্ষাবর্ষ

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত
পঞ্চসার দারুসসুন্নাত মাদ্রাসায় নবীনদের উষ্ণ বরণ, ছবক অনুষ্ঠানে শুরু ২০২৬ শিক্ষাবর্ষ
পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে নবীন বরণ ও ছবক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। (৭ জানুয়ারি)বুধবার বেলা ১১টায়। শিক্ষার্থী,  শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু জাফর। এতে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জনাব মুনায়েম আহমেদ খানসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচিত হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয় এবং সবক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু জাফর বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ মাদ্রাসার মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ সময় মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রঙিন বেলুন ও নান্দনিক সাজসজ্জায় সজ্জিত হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ২০২৬ শিক্ষাবর্ষে পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর