1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ আদালতের মামলার বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ আদালতের মামলার বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মুন্সিগঞ্জ আদালতের মামলার বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক
পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের ফৌজদারী মামলা, আদালতে সাক্ষী হাজির করা ও আইনি সমস্যা ও সমাধান বিষয়ে জেলা পুলিশের সাথে ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সম্মেলন করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম, কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম সহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ। এসময় বক্তারা বিচারপ্রার্থী জনগণের সুবিধার জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সম্মেলনে জেলার বিভিন্ন থানার মামলা দায়ের ও নিষ্পত্তি এবং আইনের বিভিন্ন প্রক্রিয়ার বিষয়বস্তু প্রামাণ্য চিত্রে ধারণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস।

সম্মেলনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আশীকুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, অতিরিক্ত ডিআইজি(পদোন্নতি) আনোয়ারুল হক, পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন জেলার বিভিন্ন থানার মামলা দায়ের, মামলার সাক্ষীর প্রতি নোটিশ ও আদালতে সাক্ষী উপস্থাপন করা এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা পুলিশকে দিক নির্দেশনা দেন।

আরো উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্না সেঁজুতি, নুসরাত শারমিন, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ সহ জেলার অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা ও জেলা পুলিশ কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর