
মুন্সিগঞ্জ সদরের শ্রেষ্ঠ শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মুন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মুন।
শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পাশাপাশি সুমাইয়া ইংরেজি রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি এবং নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন।
সুমাইয়া ইসলাম মুনের পিতা মোঃ সাইফুল ইসলাম এবং মাতা ফাতেমা আক্তার। সে তার ভবিষ্যৎ শিক্ষা ও সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেছে।