
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সিগঞ্জ ৩ (সদর – গজারিয়া ) আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী শেখ মো. শিমুল।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ জেলা রির্টানিং কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মুন্সিগঞ্জের বার্তা/ সাইদ হাসান আফরান