1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন ফার্মেসি মুন্সিগঞ্জে ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন ফার্মেসি মুন্সিগঞ্জে ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘এ.আর ক্লিনিকে’ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অনুমোদনহীন ফার্মেসি পরিচালনা, অনুমোদিত শয্যার অতিরিক্ত রোগী ভর্তি ও প্রয়োজনীয় দক্ষ জনবল ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, ক্লিনিকটির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ফার্মেসি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ অনুমোদন বা লাইসেন্সও ছিল না।
এ ছাড়া ১০ শয্যার অনুমোদনপ্রাপ্ত ক্লিনিকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি ১৭ জন রোগী ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। দক্ষ বা সনদপ্রাপ্ত এক্স-রে টেকনোলজিস্ট ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত আইনের দুটি পৃথক ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

সাব এডিট/ সাইদ হাসান আফরান

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর