1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্টে ৪ ব্যাবসায়ীকে অর্থ দণ্ড - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্টে ৪ ব্যাবসায়ীকে অর্থ দণ্ড

সিরাজদিখান প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্টে ৪ ব্যাবসায়ী কে দণ্ড
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মুদি, ফল ও তরকারি ব্যবসায়ীসহ মোট ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের বিরুদ্ধে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪টি মামলায় সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে মূল্য তালিকা টানানো, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
তিনি জানান, পবিত্র রমজান মাসে বাজারে পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর