মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি আবু তৈয়ব সনেটের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব এম.এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.জহিরুল হক, সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, রাজানগর ইউপি সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন খান খোকন, পূর্বাচল গ্রুপের নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার হাসান আলী খান, মোতালেফ প্লাজা ব্যাবসায়ীক সমবায় সমিতির সভাপতি সবুজ শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ বিদ্যালয়ের কিছু সমস্যা নজরে পরেছে-
এখানে মান সম্মত একটি ক্যানটিন তৈরি করা দরকার। বিজ্ঞান গবেষণাগার আরও আধুনিকায়ন করতে হবে, পড়ালেখার মান সন্তোষক।
পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার শতভাগ করতে হবে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকার ধনী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য মা সমাবেশের অয়োজন করে সকলের সম্মতিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
বিদ্যালয়ের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এক্ষেত্রে দলাদলির ঊর্ধ্বে উঠে আমাদেরকে শিক্ষার মান সন্তোষজনক করতে হবে।