
সিরাজদিখানের জৈনসারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিরাজদিখানে মধ্যম চম্পকদী যুবসমাজের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷
গত বুধবার রাত ৮ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের মধ্য চম্পকদী যুবসমাজের আয়োজনে মধ্য চম্পকদী মসজিদ সংলগ্ন খেলার মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়৷
এর আগে বিকেলে বিভিন্ন গ্রামীন খেলার আয়োজন করা হয়৷
ফাইনাল খেলায় ফ্রান্স তেতুলতলা ২-০ সেটে কাঁঠালতলী গ্রিন সিটিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন৷
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা,
সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ডাক্তার জাহাঙ্গীর হাওলাদারের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার র্ফোস এর সাধারণ সম্পাদক মোঃ রাসেল দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল আমিন শেখ, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আমিন শেখ, সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমু সরদার,সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহিদ হাসান উজ্জ্বল, সদস্য ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আক্কাছ শেখ, বিএনপি নেতা সমাজসেবক মোঃ রুহুল শেখ, জৈনসার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আদিল শেখ সহ আরো অনেকে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা৷