
সিরাজদিখান প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ২০২৬-এর গণভোট সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে সিরাজদিখানে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনা প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় তিনি ভোটাধিকার প্রয়োগ, গণভোটের গুরুত্ব এবং নির্বাচনকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
এ ছাড়া এলাকার সাধারণ জনগণ ও ভোটারদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতামূলক বার্তা তুলে ধরেন উপস্থিত অতিথিরা।
মুন্সিগঞ্জের বার্তা/ সাইদ হাসান আফরান