
সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজদিখান বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার, আহ্বায়ক সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি, এস এম ইজু রহমান, মেহেদী হাসান হিরা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রায়হান শিশির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল শেখ ও জাহাঙ্গীর হাসান। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজদিখান সিএনজি চালক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মনির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ ফজল শেখ, মোঃ সোহেল শেখ, রানা শেখ, আলমগীর আসলাম শেখ পাখি, সুজন শেখ, আসিফ দেওয়ান, আমির হোসেন, হাবিবুর ও মোঃ রাজু শেখসহ অন্যান্যরা।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সিরাজদিখান সিএনজি চালক মালিক সমিতি ও অটোচালকবৃন্দ।