
সিরাজদিখানে মানবতার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে মানবতার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি তাপস কুমার দাসের এবং শরীফুল ইসলামের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার কয়েকটি স্থানে ভ্রাম্যমান শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে ৷ আজ শুক্রবার কোলা গ্রামে অবস্থিত “মানবতার ক্লাব” প্রাঙ্গণে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে,এছাড়া এই শীতে ছিন্নমূল ও শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি৷
কোলা মানবতার ক্লাব প্রাঙ্গণে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মান্নান দেওয়ান, হামিদুল ইসলাম মন্টু, রমজান হোসেন, দাস,যুব ঐক্য পরিষদ শ্রীনগর উপজেলার সভাপতি খোকন দত্ত,রেব কর্মকর্তা শরীফুল ইসলাম ও ক্লাবের কর্মকর্তাবৃন্দ