মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে আগামী ২৯ জুলাই মঙ্গলবার, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান উপজেলা ও ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনটি সিরাজদিখান মডেল মসজিদ প্রাঙ্গণে জোহর থেকে আসর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সম্মেলনের পূর্বপ্রস্তুতি হিসেবে ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, হেফাজতে ইসলাম সিরাজদিখান উপজেলার প্রতিনিধি দল সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ কাসেম, সাধারণ সম্পাদক মুফতি হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহাদাত খান, মুফতি আব্দুল আহাদ, মাওলানা মনির হোসেন,মোহাম্মদ শাহ আলী এবং মোহাম্মদ আজহার প্রমুখ।