
সিরাজদিখানে ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় লতব্দী ইউনিয়নের নয়াগাঁও এলাকায় জনৈক নেওয়াজ আলীর দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ বিল্লাল হোসেন (২৯), পিতা মানিক চাঁদ, মাতা মৃত মিনারা বেগম, সাং—কংশপুরা। মোঃ রাজু (৩৬), পিতা মৃত দুলাল শেখ, মাতা আরজুদা বেগম, সাং—লতব্দী। উভয়েই সিরাজদিখান থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অবস্থায় দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্ব থেকেই ১৫ মাসের সাজা ওয়ারেন্ট ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।