1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে প্রয়াত যুবদল নেতা সম্রাট ইকবালের ৫ম শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানে প্রয়াত যুবদল নেতা সম্রাট ইকবালের ৫ম শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
সিরাজদিখানে প্রয়াত যুবদল নেতা সম্রাট ইকবালের ৫ম শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মরহুম সম্রাট ইকবাল হোসেনের ৫ম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের পর উপজেলার কেয়াইন ইউনিয়নের একটি মসজিদে এ দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের আয়োজন করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম।

এতে আরও উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম ভূঁইয়া, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিস ভূঁইয়া এবং স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রয়াত সম্রাট ইকবাল হোসেন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও আপসহীন নেতাকর্মীদের প্রেরণার উৎস। তাঁর অবদান জেলা যুবদলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া দেশনেত্রী খালেদা জিয়াসহ দেশবাসীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর