মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকা থেকে তাসলিমা বেগম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৬ আগস্ট) ভোররাতে রাঙ্গামালিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা বেগমের পিতার নাম আবুল কাশেম। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নানাখি টেঙ্গর এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে প্রেমঘটিত সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।