মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজসেবামূলক সংগঠন এইচ নূর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।।রশুনিয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান শেখের সভাপতিত্বে এবং সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এ এন এম হুমায়ুন কবীর সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ খিজির চৌধুরী, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, রশুনিয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল দেওয়ান।।এছাড়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রশুনিয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ ইসরাফিল, শহীদ, জয়নাল, আওলাদ, বাদল শেখ, মন্টু, ডেনি, আরিফসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ এন এম হুমায়ুন কবীর সাগর বলেন, একটি কম্বল এটি দান নয়। এটি আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটি উপহার মাত্র। আপনাদের সঙ্গে আগে আমার কোনো সম্পর্ক ছিল না। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু একটি সম্পর্ক তৈরি হলো, তাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এইচ নূর ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে।