1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পঠিত
স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
লৌহজং উপজেলায় যৌতুকের টাকা দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৬)। তিনি লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের পূর্ব গাওদিয়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত নূর মোহাম্মদ মৃধা।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে ইসলামি শরীয়াহ অনুযায়ী হানিফ মাদবর (২৮)-এর সঙ্গে মুক্তা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই হানিফ মাদবর তার পরিবারের কুপরামর্শে যৌতুকের দাবিতে মুক্তা আক্তারের ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
পরিবারের শান্তি রক্ষার্থে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পূর্বে যৌতুক বাবদ নগদ ২ লাখ টাকা দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কিন্তু এতেও নির্যাতন বন্ধ না হয়ে পুনরায় আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করা হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল আনুমানিক ১০টার দিকে, গাওদিয়া ইউনিয়নের পূর্ব গাওদিয়ায় নিজ বসতঘরে স্বামী হানিফ মাদবর, তার দ্বিতীয় স্ত্রী আইরিন নেহা (১৯), শাশুড়ি কুলসুম বেগম (৫৬) ও শ্বশুর দানেশ মাদবর (৭৫) যৌতুকের টাকা আনতে চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে মারধর করে।
অভিযোগ অনুযায়ী, স্বামী হানিফ মাদবর লোহার পাইপ ও শাবল দিয়ে মুক্তা আক্তারের চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। অন্য অভিযুক্তরাও কিল, ঘুষি ও লাথি মেরে তাকে আহত করেন। একপর্যায়ে তার চুল ধরে টানাহেঁচড়া করা হয়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় লৌহজং থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লোকমান মিয়া।
এদিকে, ঘটনার পর বুধবার লৌহজং থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর