1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
৮০ বছরের বৃদ্ধ বাবার দ্বিতীয় বিয়ে, সন্তানদের অভিযোগ দূর থেকে বিক্রি করছেন জমি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

৮০ বছরের বৃদ্ধ বাবার দ্বিতীয় বিয়ে, সন্তানদের অভিযোগ দূর থেকে বিক্রি করছেন জমি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

অনিক শেখ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মো. শাহাজালাল শেখের বয়স ৮০ বছর। স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছেড়ে ঢাকায় বসবাস করছেন বলে অভিযোগ করেছেন তাঁর সন্তানরা। তাঁদের অভিযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ না রাখলেও শাহাজালাল দূর থেকে একের পর এক জমি বিক্রি করছেন। এসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে বাবাকে ফিরে পেতে চান তাঁরা।

শনিবার (২৫ জুলাই) বাড়ইপাড়া গ্রামে শাহাজালালের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। এ সময় পরিবারের সদস্যদের মনমরা অবস্থায় দেখা যায়।

শাহাজালালের মেয়ে নাসিমা আক্তার বলেন, ‘আমার বাবা বৃদ্ধ মানুষ। তিনি কোথায় আছেন, কেমন আছেন, আমরা জানি না। আমরা বাবাকে দেখতে চাই। শুনেছি, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আমরা বাবাকে ফিরে পেতে চাই।’

বড় ছেলে আলমগীর শেখের অভিযোগ, তাঁর বাবা কোথায় আছেন, তাঁরা জানেন না। তবে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর দাবি, ধীপুর গ্রামের শাহ আলম হালদার ও শাহজাহান ব্যাপারীর সহযোগিতায় তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তাঁদের সহযোগিতায় একের পর এক জমি বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আলমগীর শেখ বলেন, ‘আমার বাবা বৃদ্ধ মানুষ। তাঁর টাকা-পয়সা শেষ হয়ে গেলে দ্বিতীয় পক্ষের লোকজন তাঁকে আর দেখবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা আমাদের বাবাকে ফিরে পেতে চাই।’

শাহ আলম হালদার বলেন, শাহজালাল দ্বিতীয় বিয়ে করেছেন এবং বর্তমানে রাজধানীর উত্তরা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন। সেখানে তাঁর দ্বিতীয় স্ত্রীর মেয়ের জামাই থাকার ব্যবস্থা করে দিয়েছেন। শাহজালাল জমি বিক্রি করে একটি গাড়ি কিনেছেন এবং সেখান থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা পান বলেও দাবি করেন তিনি।

শাহ আলম হালদার আরও বলেন, শাহজালাল আবার জমি বিক্রি করবেন কি না, সেটি তাঁর নিজের বিষয়। তবে তিনি শুনেছেন, পরিবারের সদস্যরা শাহজালালের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ কারণে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন।

এদিকে পরিবারের অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে শাহাজালাল শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ছেলেরা আমাকে মারতে আসে। তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি এখন ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। আমার টাকার প্রয়োজন, তাই জমি বিক্রি করছি।’

শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ের বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি। একই সঙ্গে জমি বিক্রির বিষয়ে তাঁর সন্তানদের অভিযোগেরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা বলছেন, বাবার সঙ্গে তাঁদের বিরোধ থাকলেও তাঁরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁরা চান, শাহাজালাল তাঁদের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানান এবং পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর