1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
কলকারখানার বর্জে দূষিত ধলেশ্বরী। নদী দূষণরোধে কার্যকরী পদক্ষেপ কতদূর ?  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

কলকারখানার বর্জে দূষিত ধলেশ্বরী। নদী দূষণরোধে কার্যকরী পদক্ষেপ কতদূর ? 

তোফাজ্জল হোসেন শিহাব
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

তোফাজ্জল হোসেন শিহাব:

  • বিলুপ্ত দেশীয় মাছ
  • পানির স্বাদ ও রঙ পরিবর্তন
  • বাড়ছে পানিবাহিত রোগ

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীর সংলগ্নে গড়ে ওঠছে বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য নেই ড্রেনেজ ব্যাবস্থা। যার কারনে প্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। এতে দুষিত হচ্ছে নদী। হুমকিতে পড়ছে জলজ প্রাণী।
নদী তীর সংলগ্ন অসংখ্য ছোট বড় প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। রাইস মিল, অস্থায়ী নির্মিত বালু মহল, প্লাস্টিক কারখানা, হোটেল সহ বিভিন্ন ধরনের কলকারখানার পরিশোধিত/অপরিশোধিত বজ্য সরাসরি নদীর সাথে মিশে দুষিত হচ্ছে নদী।
জেলা শহরের লঞ্চঘাট, নয়াগাও, মুক্তারপুর ফেরিঘাট, মিরকাদিম নদী বন্দর/ কাঠপট্রি লঞ্চঘাট, স্টীমার ঘাট, ফিরিঙ্গীবাজার, সদর লঞ্চঘাটে অসংখ্য ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অপরিশোধিত বিষাক্ত বজ্য ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠান মালিকরাও হয়ে ওঠছেন বেপোরোয়া। নদী দুষনকারী প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আনা গেলে দূষনের মাত্রা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন পরিবেশবিদরা।
তাছাড়া নদী দূষন রোধে জেলা প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও জোর দাবি সচেতন মহলের। একদিকে নদীতে বজ্য ফেলার কারনে দেশীয় মাছ এমনিতেই বিলুপ্তীর পথে অন্যদিকে পানি দুষনে বাড়ছে পানিবাহিত রোগ। জেলেরা বলছেন, আমরা এক সময় এই নদীতে প্রচুর পরিমান দেশীয় মাছ ধরতাম। এর চাহিদাও ছিল অত্যাধিক। এখন সারাদিন জাল নিয়েও নদী থেকে তেমন মাছ ধরা পড়ে না। কারখানা গুলোর বিষাক্ত বজ্যে পানির রং পরিবতন হয়ে যায়। তাছাড়া দুষিত পানিতে মাছ থাকতে পারে না।আমরাও আগের মত মাছ পাই না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুক্তারপুর ফেরিঘাট ও বাজার এলাকা থেকে শুরু করে স্টিমারঘাট রিকাবিবাজার পর্যন্ত অসংখ্য প্রতিষ্ঠানের বর্জ নদীতে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে মিরকাদিম ও স্টিমারঘাট এলাকার মাতুভান্ডার রাইস এজেন্সি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকার রাইস মিলসহ অন্যান্যা মিলের বজ্য সরাসরি ধলেশ্বরীর সাথে মিশে পানি দুষিত হচ্ছে।
প্রতিষ্ঠান মালিকদের প্রতি প্রশাসনের কঠোর নজরদারি আর সতরকতা অব্যাহত থাকলে নদী দূষন রোধ অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান মুন্সিগঞ্জের বার্তাকে জানান, বিষয়টি দুঃখজনক। শীঘ্রই লোক পাঠিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবেদক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর