1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে উত্তেজনা কালিনগর স্পোর্টিং ক্লাবের সহিংসতা আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ গজারিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের গুয়াগাছিয়া নবগঠিত কমিটি ঘোষণা লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রকাশ ও পরিচালনা বিষয়ক আলোচনা সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে বাস দূর্ঘটনায় আহত ৩

লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ,
বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে
মোঃ স্বপন বেপারী ।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেও আশানুরূপ মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে নদীতে নামলেও অনেকটা খালি হাতেই তীরে ফিরতে হচ্ছে তাঁদের। গত বছরের তুলনায় এ বছর পদ্মায় ইলিশের উপস্থিতি অনেক কম বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। এতে একদিকে যেমন হতাশা বাড়ছে জেলেদের মধ্যে, অন্যদিকে ইলিশের দামও থাকছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে নদীতে মাছ ধরতে গেলে যে পরিমাণ ইলিশ পাওয়া যেত, এবার তার তুলনায় অনেক কম মাছ মিলছে। ১৫ থেকে ২০ জন জেলে একসঙ্গে নৌকা নিয়ে নদীতে নামলেও কখনো তিন থেকে চার কেজি মাছ নিয়ে ফিরতে হচ্ছে। এতে জ্বালানি, শ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।
জেলেদের ধারণা, পদ্মা নদীর আগের মতো স্রোত না থাকা এবং নদীর নাব্যতা ও পানির প্রবাহের পরিবর্তনের কারণে ইলিশের বিচরণ কমে গেছে। তাঁদের ভাষ্য, পদ্মার চিরচেনা রূপ বদলে যাওয়ায় মাছের পরিমাণও আগের মতো নেই।
স্থানীয় বাসিন্দা শাহজাহান শেখ (৪৮) বলেন, গত বছরের তুলনায় এবার পদ্মায় ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। জেলেরা নদী থেকে যে সামান্য মাছ ধরে আনছেন, তা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে। ইলিশ এখন অনেকটাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এদিকে ইলিশের আশায় অনেক জেলে নতুন জাল ও নৌকা তৈরি করে নদীতে নেমেছেন। তাঁদের অনেকেরই রয়েছে ঋণের বোঝা। মাছ ধরে সেই ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ মেটানো এবং নতুন করে জীবিকার স্বপ্ন দেখছিলেন তাঁরা। কিন্তু নদীতে মাছ না থাকায় সেই স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে।
জেলেদের চোখেমুখে এখন হতাশা। নিষেধাজ্ঞা শেষে যে আশায় তাঁরা পদ্মায় নেমেছিলেন, সেই আশা পূরণ না হওয়ায় সংসার চালানো, ঋণ পরিশোধ ও জীবিকা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। পদ্মার বুকে আবারও আগের মতো রুপালি ইলিশের ঝাঁক ফিরবে,এমন প্রত্যাশায় দিন গুনছেন নদীনির্ভর এসব মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর