1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে চলছে কৃষকদের ধান কাটার কর্মযজ্ঞ, নেই নবান্নের উৎসব - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে চলছে কৃষকদের ধান কাটার কর্মযজ্ঞ, নেই নবান্নের উৎসব

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কৃষকদের ধান কেটে ঘরে তোলার উৎসব হলো নবান্ন উৎসব। গ্রামীণ জনপদে দিগন্তবিস্তৃত ফসলের মাঠ আছে কিন্তু কৃষকের ঘরে নেই নবান্নের আমেজ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। কয়েক শতাব্দী পূর্বেও নবান্নের ধান কাটার উৎসবে মুখরিত হতো প্রতিটি পাড়া মহল্লা। কিন্তু বর্তমান গ্রামীণ জনজীবনে নবান্ন উৎসব এখন আর পালন করতে দেখা যায় না।
আবহাওয়া অনুকূলে থাকায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধানের ভালো ফলন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ধান পাকায় এরই মধ্যে শুরু হয়েছে কৃষকদের ধান কেটে ঘরে তোলার উৎসব। বর্তমানে উপজেলার চরাঞ্চলের কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। আগামী কয়েক দিনের মধ্যে কৃষকদের ধান কেটে ঘরে তোলার উৎসব সম্পন্ন হবে। ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মূখে হাসি ফুটেছে। কৃষকরা ধান কেটে মাধায় করে নিয়ে বাড়ীতে তুলছেন। বাড়ীর নারীরা ধান মারাইয়ে কৃষকদের সহযোগীতাসহ ধান সেদ্ধ করে ধান শুকানোর কাজ করছেন। তপ্ত রোদে ধান শুকিয়ে গেলে সে ধান কৃষক গোলায় নিয়ে সংরক্ষণ করছেন।
সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলায় ৫ হাজার ২ শত ৯০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এ বছর উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে ব্লক মিলিয়ে ১০ থেকে ১২ জাতের ধান আবাদ করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, এবছর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নেই ধান চাষ করা হয়েছে। রোগ-বালাই কম হওয়ায় ধানের ফলনও গত বছরের তুলনায় এবছর ভালো হয়েছে। প্রথম ধাপে শুরু হয়ে বর্তমানে চলছে ২য় দাপে ধান কাটার কর্মযজ্ঞ। আগামী ৪-৫ দিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুরোদমে শুরু হওয়া ধান কাটার উৎসব সম্পন্ন হবে।
সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, এবছর সিরাজদিখান উপজেলায় ৫ হাজার ২ শত ৯০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। গত বছর এ উপজেলায় ৫ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। যা গত বছরের চেয়ে এ বছর ৪০ হেক্টর বেড়েছে। এবার ধানের ফলন ভালো হয়েছে। কৃষকরা তাদের ফলন ঘরে তুলছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর