1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জের  বাবা আদম মসজিদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের  বাবা আদম মসজিদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৭২ বার পঠিত
baba adom masjid
মাহবুব আলম জয়
বিক্রমপুরের ইতিহাসের কালের স্বাক্ষী সুলতানী আমলের শহীদ বাবা আদম মসজিদ। তিনি এই অঞ্চলে নতুন সভ্যতার সৃষ্টি করেন। এটি মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার (দরগাহ বাড়ি)  গোয়ালগুন্নি মৌজায় অবস্থিত।
মসজিদের মৌজা নং ২৫, দাগ নং ২৭২। মসজিদে প্রাপ্ত  শিলালিপি থেকে জানা যায়,সুলতান ফতেহ শাহের রাজত্বকালে ১৪৮৩ সালে জনৈক মালিক কাফুর কর্তৃক মসজিদটি নির্মিত হয়েছে।
তৎকালিন বহু গম্বুজ বিশিষ্ট মসজিদ  নির্মাণের যে ধারা বিকশিত হয়েছিল তার পরিপূর্ণ রুপ বিকশিত হয় এই ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে। এটি একটি আয়াতাকার মসজিদ । যার উত্তর-দক্ষিণে এর আয়তন ৪৩ ফুট এবং পূর্ব-পশ্চিমে ৩৬ ফুট।
এই মসজিদটি দরগাহ বাড়ি বা বাবা আদম মসজিদ নামে পরিচিত।
মসজিদের চার কোণায় চারটি অষ্ট কোণাকৃতির বুরুজ বা মিনার। মিনার ছাদের কার্ণিশের উপর উঠেনি। মিনারের ধাপে ধাপে মনোরম বলয়াকারের স্ফীত রেখায় অলংকরণের কাজ আছে। পশ্চিম দেয়ালে তিনটি অর্ধবৃত্তাকার অবতল মেহরাব।
 প্রধান প্রবেশ পথের দুই পাশে গভীর সমতল কুলুঙ্গী। উপরিভাগ সুন্দরভাবে খাঁজকাটা। ঝুলন্ত শিকল ও ঘন্টার অলংকরণ রয়েছে।
মসজিদে কোন বারান্দা নেই। অভ্যন্তর ভাগে আছে গ্রানাইট পাথরে নির্মিত দুইটি স্তম্ভ। মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত হলেও মসজিদের কিছু কিছু সংস্কার কাজ মসজিদ কমিটির দ্বারা সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
গম্বুজ ও মসজিদের অভ্যন্তর-ভাগের মতোই পূর্ব-পশ্চিমে দুই এবং উত্তর-দক্ষিণে তিন সারিতে বিভক্ত। দেয়াল অতিশয় পুরু। প্রধান মেহরাবটি এবং দুই পাশের দুই মেহরাব ও পাশের দেয়াল লতাপাতা, জ্যামিতিক নক্সা ও গোলাপফুল, ঝুলন্ত প্রদীপ ও শিকল প্রভৃতি অত্যন্ত সুন্দর পোড়ামাটির চিত্র ফলক দিয়ে অলংকৃত।
শিলালিপির বাংলা অনুবাদ হচ্ছে, “সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই মসজিদ আল্লাহর সম্পত্তি, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না”। নবী (সাঃ) বলেছেন, যিনি একটি মসজিদ নির্মাণ করান আল্লাহ তার জন্য বেহেস্তে একটি প্রাসাদ নির্মাণ করেন” এই জামে মসজিদ নির্মাণ করার  মালিক কাফুর সুলতান মোহাম্মদ শাহ’র পুত্র সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহর আমলে, ৮৮৮ হিজরীর রজব মাসের মধ্যভাগে”।  বাবা আদম মসজিদের পাশেই বাবা আদম মাজারটি অবস্থিত। ইতিহাসে কিংবদন্তি আছে বাবা আদমের নামে মাজার ও মসজিদের নাম করণ করা হয়েছে।বাবা আদম ও তার অনুসারীরা তৎকালিন বিক্রমপুরে ইসলাম প্রচারের জন্য আসেন।
ইতিহাসের কালের স্বাক্ষী শহীদ বাবা আদম  মসজিদের  প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত  নম্বর ৪৩৯৪২.  এবং ৪-৩-১৯২৯।  এই ধরনের ছয়গম্বুজ বিশিষ্ট বেশ কিছু মসজিদ সুলতানী ও মুঘল আমলে বাংলায় নির্মিত হয়েছে। মসজিদটিতে বর্তমানে মুসল্লিরা নিয়মিত নামাজ পড়েন। বাবা আদম   মসজিদটি শুধু মুন্সীগঞ্জ বিক্রমপুরের ইতিহাসই বহন করে না,সারাদেশে  মুসলিম সভ্যতার নিদর্শনময় ইতিহাসের কালের স্বাক্ষী  বহন করে চলেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর