1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
আজ ষষ্ঠীপূজা দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

আজ ষষ্ঠীপূজা দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক-  সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে। দেবী দুর্গা এ বছর গজে (হাতি) করে মর্ত্যে আগমন করেছেন, আর বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে। আজ সকাল ৯টা ৫৮ মিনিটের আগে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা সম্পন্ন হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।

পুরাণের কাহিনি

পুরাণ মতে, অসুরশক্তির কাছে দেবতারা পরাভূত হয়ে স্বর্গচ্যুত হলে দেবতাদের তেজ থেকে জন্ম নেন অসুরবিনাশিনী মহাশক্তি—দেবী দুর্গা। অশুভ শক্তির বিনাশ ও শুভের জয়ের প্রতীক এই পূজা।

পূজা-পার্বণের সময়সূচি

  • সোমবার (২৯ সেপ্টেম্বর): মহাসপ্তমী

  • মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর): মহাষ্টমী

  • বুধবার (১ অক্টোবর): মহানবমী

  • বৃহস্পতিবার (২ অক্টোবর): বিজয়া দশমী

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন—
“উৎসবের এ উপলক্ষ পারস্পরিক সহমর্মিতা বাড়ায়, সৃষ্টি করে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে সৌহার্দ ও সম্প্রীতি সুসংহত হোক।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন—
“দেবী দুর্গা ভক্তদের কল্যাণ সাধন করে অশুভ শক্তির বিনাশ করেন। সত্য ও সুন্দরের এই আরাধনা দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।”

সারাদেশে রেকর্ড সংখ্যক পূজা

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের তুলনায় এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি। শুধু ঢাকা মহানগরেই এবার ২৫৯টি মণ্ডপে পূজা হবে, যা গত বছরের তুলনায় সাতটি বেশি।

নিরাপত্তা ব্যবস্থা

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে খোলা হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর