শীতের পিঠা
খেজুর গাছে রসের হাড়ি বাঁধা সারি সারি, হরেক রকম পিঠাপুলি দেখতে রঙ বাহারি।
মায়ের হাতের পিঠা খেতে ভীষণ মজা লাগে, তাইতো আমি পিঠা খাই বসে সবার আগে।
পাটিসাপটা, ভাপা পুলি খেতে মজা ভারি, শীতের পিঠা বানায় দেখ সবার বাড়ি বাড়ি।