1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে বাঁধাকপির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে বাঁধাকপির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পঠিত
সিরাজদিখানে বাঁধাকপির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মোরসালিন রহমান

সিরাজদিখান উপজেলায় চলতি রবি মৌসুমে বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ব্যবহার এবং সময়মতো সঠিক পরিচর্যার ফলে এবছর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
উপজেলার বাসাইল, ইছাপুরা, কোলা, রশুনিয়া ও শেখরনগরসহ বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন সারি সারি সবুজ বাঁধাকপির ক্ষেত চোখে পড়ছে। কোথাও কোথাও মাঠ ভরা বড় ও আকর্ষণীয় আকারের বাঁধাকপি দেখে খুশি কৃষকরা। তারা জানান, এ বছর তুলনামূলকভাবে রোগবালাই কম ছিল এবং সার ও কীটনাশকের খরচও নিয়ন্ত্রণে থাকায় উৎপাদন ব্যয় কমেছে।
বাসাইল ইউনিয়নের কৃষক আওয়াল হোসেন বলেন, “গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তবে এ বছর ফলন খুব ভালো হয়েছে। কপির আকার অনুযায়ী দাম নির্ধারণ হয়। ছোট কপি ২৫ টাকা এবং বড় কপি ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে চাহিদাও ভালো, তাই এবার লাভের আশা করছি।”
অপর কৃষকরা জানান, স্থানীয় পাইকাররা সরাসরি ক্ষেত থেকে বাঁধাকপি কিনে নিচ্ছেন। ফলে পরিবহন ও মধ্যস্বত্বভোগীর ঝামেলা কম হওয়ায় তারা ন্যায্য দাম পাচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজদিখানে বাঁধাকপি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার ফলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্ভব হয়েছে। এতে উৎপাদন যেমন বেড়েছে, তেমনি কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে।
সব মিলিয়ে সিরাজদিখানে বাঁধাকপির বাম্পার ফলন কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর