
মুন্সিগঞ্জ জেলা পুলিশে কর্মরত শেখ মো. জাকির হোসেন এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন মর্যাদার ব্যাজ পরিয়ে দেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কামরান হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন যে, পদোন্নতি কেবল পদমর্যাদা বৃদ্ধি নয় বরং দায়িত্ব ও কর্তব্যের পরিধিকেও বাড়িয়ে দেয়। তিনি শেখ মো. জাকির হোসেনকে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। সেই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে এবং জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখতে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা তার নতুন কর্মস্থলে অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।