সিরাজদিখানের শেখরনগরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী পূজার দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখ লাখ সনাতনী ভক্তরা শ্রী শ্রী মা রক্ষাকালী দেবীর পূজায় সমবেত হয়েছেন ৷
প্রায় ৫৩২ বছর আগে শুরু হওয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের মনিপাড়ায় শ্রী শ্রী রক্ষা কালী দেবীর পূজার্চনা হয়ে আসছে, কথিত আছে শেখরনগর শ্রী শ্রী মা রক্ষাকালী দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে ভক্তের মনের আশা পূরণ করেন তিনি, তাই তো দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবছর চৈত্র মাসে মায়ের পূজায় ছুটে আসেন লাখ লাখ ভক্তবৃন্দ৷
মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মলম্বীরা ছুটে আসেন সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়নের মনিপাড়ার শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরে মঙ্গলবার রাত ১২টায় শ্রী শ্রী মা রক্ষা কালী দেবীর পূজার্চনা হবে৷
পূজার আগত ভক্তবৃন্দদের জন্য প্রতিবছরের মত এ বছরেও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জলসেবার আয়োজন করা হয়েছে ,সকাল থেকে শুরু হয়ে জলসেবা চলেছে বিকাল পর্যন্ত৷ জল সেবার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সভাপতি প্রদীপ কান্তি দে
মুন্সিগঞ্জ জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সদস্য সচিব সুভাষ মন্ডল জানান এবছর রকারি ছুটি থাকায় মায়ের পূজায় লাখ লাখ ভক্তের আগমন ঘটেছে ভক্তদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা প্রতিবছর জলসেবার আয়োজন করে থাকি ৷