
আসিফ বাঁধনঃ
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর উদ্যোগে মালখানগর হাইস্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ৬ এপ্রিল (২০২৬) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর হাতে গ্রামার বই, খাতা, কলম, সায়েন্টিফিক ক্যালকুলেটরসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া মালখানগর শাখার ব্যবস্থাপক গোবিন্দ সাহা, নান্নু ভূইয়া, মহিউদ্দিন আহম্মেদ, মীর আব্দুল গণি, সালেহ আলম ভূইয়া শাহীন, রাজু আহমেদ ও গোরশেদ আলম শিশির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সিনিয়র শিক্ষক বাবু রবীন্দ্র চন্দ্র ভাওয়াল ও মোঃ মনিরুল ইসলাম খান। অনুষ্ঠানে তাঁদেরকে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আশ্রাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সহ-সভাপতি শাহীন আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সমীর দাস বাবুল, আবুল হোসেন খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম হাওলাদার অপু, দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল গোস্বামী, প্রচার সম্পাদক মোঃ আমির হোসেন খান, অর্থ সম্পাদক তপন দাস, সহ-অর্থ সম্পাদক শান্তি ধরসহ সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার।
স্বাগত বক্তব্যে বাহাউদ্দিন বাহার বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শিক্ষা উপকরণের অভাবে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়, এই উদ্দেশ্য নিয়েই তাদের এ উদ্যোগ।
সভাপতির বক্তব্যে আশ্রাফুজ্জামান সোহেল বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার প্রসারে সহায়ক হবে।