1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মোল্লাবাজার সেতুর নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ তীব্র: মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মোল্লাবাজার সেতুর নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ তীব্র: মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পঠিত
মোল্লাবাজার সেতুর নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ তীব্র: মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

মোল্লাবাজার সেতুর নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ তীব্র: মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা
ইঞ্জিনিয়ার মোঃ শাহিদুল হাসান শাওন
মোল্লাবাজার সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

২০১৮ সালে শুরু হওয়া বহুল আলোচিত এই সেতুর কাজ এখনো শেষ না হওয়ায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। সেতুটি সিরাজদিখান উপজেলা এর বালুচর ইউনিয়ন এবং কেরানীগঞ্জ এর একাংশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। এটি চালু হলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতকা-তেঘড়িয়া সংযোগ সড়কের আওতায় বালুচর ইউনিয়নের মোল্লার হাট এলাকায় ধলেশ্বরী শাখা নদীর ওপর প্রায় ৩৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ২৫২ মিটার দীর্ঘ ও ৯.৮ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের ৬ জুলাই শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ২০২০ সালের ৫ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা দীর্ঘসূত্রতায় পড়েছে।

এ প্রেক্ষাপটে, সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে আগামী ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে বালুচর চৌরাস্তা এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকরা মুন্সীগঞ্জ সদর, টংগীবাড়ী, লৌহজং এবং সিরাজদিখানের বালুচর-লতব্দী ইউনিয়নসহ আশেপাশের সকল এলাকার সর্বস্তরের জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, জনগণের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণই এই ন্যায্য দাবিকে আরও জোরালো করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করবে।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে এবং এর মাধ্যমে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর