সিরাজদিখানে সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত৷
সিরাজদিখান ওয়াইপিএজি এর আয়োজনে এবং পিএফজি’র সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
দি হাঙ্গার প্রজেক্ট এর অনুপ্রেরণায় সিরাজদিখান ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সহায়তায় আজ রবিবার রশুনীয়া উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে সিরাজদিখানের ০৯ টি স্কুল-কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হলো বিক্রমপুর আদর্শ কলেজ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শুলপুর উচ্চ বিদ্যালয়, কাজীশাল হাজীগাঁও মোঃ হুমায়ূন মোল্লা উচ্চ বিদ্যালয়, মালখানগর উচ্চ বিদ্যালয়, রশুনীয়া উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয় । এতে রাজনৈতিক, ধর্মীয়, জাতীয় সম্প্রীতি, শান্তি ও সহাবস্থান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের ওপর তাৎক্ষণিক একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দশজনকে (১০জন) পুরস্কৃত করা হয়। পিস অ্যাম্বাসেডর মোঃ আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে এবং পিএফজি কোঅর্ডিনেটর রত্না হাওলাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপি জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজির অন্যতম সদস্য মোঃ শাহ আলম, এমদাদুল হক পলাশ, রশুনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসন রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।