শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে শিশুদের অংশগ্রহণে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিশুদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কামারুলজামান লিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীতা রানী দত্ত, প্রধান শিক্ষক, নাহিদ আলম খান পশ্চিম রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাহিম শেখ, সভাপতি, ইয়ুথ ম্যাপ গ্রুপ।
“সচেতন হোক ভবিষ্যৎ প্রজন্ম, সবুজ হোক আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ইয়ুথ ম্যাপ গ্রুপের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন ও কৃষিবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।