1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
স্বচ্ছতায় মুন্সিগঞ্জে পুলিশে নিয়োগ ব্রিফিং - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

স্বচ্ছতায় মুন্সিগঞ্জে পুলিশে নিয়োগ ব্রিফিং

মো. শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
স্বচ্ছতায় মুন্সিগঞ্জে পুলিশে নিয়োগ ব্রিফিং
​বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সিগঞ্জে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

​ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি অত্যন্ত কঠোরভাবে ঘোষণা করেন যে, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। তিনি কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়ম রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন এবং দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন। যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

​উক্ত ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের  কঠোর অবস্থানের ফলে সাধারণ প্রার্থীদের মাঝে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক উৎসাহ ও আস্থা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর