1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে নারীদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কর্মশালা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে নারীদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কর্মশালা

মোঃশফিকুল ইসলাম,
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত
মুন্সিগঞ্জে নারীদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কর্মশালা
​মুন্সিগঞ্জ সদর উপজেলায় বুধবার  (২২ এপ্রিল) মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ বিতরণ এবং ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার গুরুত্ব এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন।

​অনুষ্ঠান চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার এবং উপস্থিত অন্যান্য অতিথিরা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে চলমান বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, ব্লক, বাটিক অ্যান্ড প্রিন্টিং এবং ব্যাগ তৈরি প্রশিক্ষণ কক্ষগুলো ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। প্রশিক্ষণগুলোর মাধ্যমে স্থানীয় নারীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই নিশ্চিত করতে পারছেন বলে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

​কর্মশালার শেষ পর্যায়ে দক্ষ নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করা হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী ভিডব্লিউবি কর্মসূচির সঠিক তদারকি ও এ ধরণের কারিগরি প্রশিক্ষণ মুন্সিগঞ্জের নারীদের ভাগ্য উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর