
সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং মানববন্ধনের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় বাসাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীকে নিয়ে বিভিন্ন মহলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে । এসব অপপ্রচার কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। ।
সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিস উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম শাহ জামাল, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার মোকসেদ মাসুম, বাসাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন মহিলা নেত্রী মাকসুদা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন এবং এম হায়দার আলীর বিরুদ্ধে প্রচারিত বক্তব্য ও মানববন্ধনের প্রতিবাদ জানান।