
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে যুব ও ক্রীড়া বিভাগের নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ রওশন আলম রেজা কে সভাপতি এবং মোঃ সাব্বির হোসেনকে সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতাকর্মী ও সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলার যুব ও ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।