1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
এসএসসি-২০২৬: পিপিআইএমএসসিতে ৯৮.৮০% পাস, জিপিএ-৫ পেল ৪১ শিক্ষার্থী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

এসএসসি-২০২৬: পিপিআইএমএসসিতে ৯৮.৮০% পাস, জিপিএ-৫ পেল ৪১ শিক্ষার্থী

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪১ বার পঠিত

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পিপিআইএমএসসি) আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন উত্তীর্ণ হয়েছে। ফলে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৮.৮০ শতাংশ। তিন বিভাগ মিলিয়ে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে।

প্রতিষ্ঠানের ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য এসেছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগ থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ৩৯ জন জিপিএ-৫, ৬৪ জন ‘এ’, ১৪ জন ‘এ-মাইনাস’ এবং ৭ জন ‘বি’ গ্রেড অর্জন করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। এ বিভাগ থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ জন জিপিএ-৫, ৩৩ জন ‘এ’, ২১ জন ‘এ-মাইনাস’, ৭ জন ‘বি’ এবং ২ জন ‘সি’ গ্রেড পেয়েছে। বিভাগটির পাসের হার ৯৮.৪৬ শতাংশ।

মানবিক বিভাগে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে ১ জন জিপিএ-৫, ২৯ জন ‘এ’, ১৯ জন ‘এ-মাইনাস’, ৬ জন ‘বি’ এবং ৩ জন ‘সি’ গ্রেড অর্জন করেছে। এ বিভাগে ২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানটির সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাস এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। তবে অকৃতকার্য ৩ শিক্ষার্থীই প্রতিষ্ঠানের পুরাতন (অনিয়মিত) পরীক্ষার্থী। নিয়মিত শিক্ষার্থীদের ফলাফল প্রতিষ্ঠানটির ধারাবাহিক একাডেমিক সাফল্যের চিত্র আরও উজ্জ্বল করেছে।

ধারাবাহিক সাফল্যে আনন্দের জোয়ার

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানজুড়ে নেমে আসে আনন্দের আবহ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ।

তিনি এই সাফল্যের জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল একাডেমিক পরিবেশই এই সাফল্যের মূল চাবিকাঠি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীও এই সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। মুন্সীগঞ্জ জেলার মধ্যে প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফলের প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত একাডেমিক মনিটরিং, নিবিড় পরিচর্যা, পরীক্ষামুখী প্রস্তুতি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সাফল্যের ধারাবাহিকতায় পিপিআইএমএসসি যেন মুন্সীগঞ্জের শিক্ষা অঙ্গনে আরও উজ্জ্বল এক নাম — এসএসসি-২০২৬-এর ফলাফল তারই আরেকটি দৃঢ় প্রমাণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর