
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
:মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ,ভিডিও ধারণ ও পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষন ও ৫ মাসের অন্ত:সত্ত্বার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন, এই সময় এ কথা বলেন তিনি।
সোমবার(১০ আগষ্ট) সন্ধ্যা ৮:৩০ ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়ন এর হোগলাকান্দী গ্রামে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রশ্নি,গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো:সাব্বির হোসেন,জেলা যুবদলের সদস্য সচিব মো:মোজাম্মেল হক মুন্না,সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল শিকদার,সাবেক জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জসিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু, সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন সরকার,যুবদল নেতা সবুজ শিকদার, রেজাউল করিম তারেক,উপজেলা জাসাস সভাপতি সোলায়মান প্রধান,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন অশ্রুসিক্ত কন্ঠে বলেন,আমরা ধর্ষিতার পাশে আছি, তাকে সামাজিক ভাবে প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করবো,যারা এই জঘন্য কাজে জড়িত তাদের বিচার নিশ্চিত করবো।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাউল ও সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।