
মিলন হাওলাদার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গণসমাবেশে উপস্থিত ছিলেন নাহিদ হাসান, আসিফ ভুইয়া। মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জের জেলা আহবায়ক কমিটি সভাপতি মাজেদ হাসান নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।সমাবেশে মুন্সিগঞ্জের জেলার সিরাজদিখান এর প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল, মুন্সিগঞ্জ জেলা যুব শক্তির সদস্য সচিব এবং মুন্সিগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব, আতিক মোড়লসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেশের চলমান বিভিন্ন বিষয়, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় মুন্সিগঞ্জ থেকে আগত নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়ে দলীয় কর্মসূচির প্রতি নিজেদের সমর্থন জানান।