
সিজান খান
মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার পর কেনার একদিনের মাথায় একটি গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের ভুইগর এলাকা থেকে গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
গাড়িটির মালিকের স্বজনদের দাবি, সম্প্রতি গাড়িটি কেনা হলেও এখনো এর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। ছিনতাইয়ের পর থেকে গাড়িটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গাড়িটির মালিক ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
গাড়িটির শনাক্তকরণ তথ্য হিসেবে Chassis No: TRH200-5059737 এবং Engine No: 1TR-2569541 উল্লেখ করা হয়েছে।
কেউ গাড়িটির সন্ধান পেলে অথবা কোথাও দেখতে পেলে দ্রুত ফয়েজ (০১৯০২৫৯৮৮৫১) অথবা আবেদ (০১৭৫৩১১৫৭৫০) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
গাড়িটির সন্ধান দিতে সহায়তা করলে উপযুক্ত ও সর্বোচ্চ পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।