1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন মুন্সিগঞ্জের ছাত্রী রিধি রায় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন মুন্সিগঞ্জের ছাত্রী রিধি রায়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৮২ বার পঠিত
Accepting Islam

স্টাফ রিপোর্টার

বিশ্বাসের টানে জীবনের কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন মুন্সীগঞ্জের এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লগ ভিডিও নির্মাতা হিসেবে পরিচিত রিধি রয় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন গোপনে লালন করা সেই বিশ্বাসের গল্প সম্প্রতি উঠে এসেছে তার ফেসবুক পোস্টে—যেখানে রয়েছে সংগ্রাম, ভয়, আত্মত্যাগ আর নতুন জীবনের প্রত্যাশা।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া একাধিক আবেগঘন পোস্টে রিধি জানান, তিনি প্রায় পাঁচ বছর আগেই নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে পারিবারিক ও আর্থিক বাস্তবতার কারণে এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেননি।

রিধি লেখেন, ২০০০ সালে তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পরে সত্যের অনুসন্ধান ও আত্মিক উপলব্ধির মাধ্যমে ২০২১ সালের ২৬ ডিসেম্বর স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে সময় তিনি কর্মহীন ছিলেন এবং নিজের জীবিকা নির্বাহের সক্ষমতা না থাকায় পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন। ফলে নিজের বিশ্বাসের বিষয়টি চেপে রাখাই ছিল তার কাছে একমাত্র উপায়।

সম্প্রতি পরিবারের পক্ষ থেকে একজন হিন্দু যুবকের সঙ্গে তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রিধি জানান, একজন মুসলিম হিসেবে ওই বিয়ে তার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু পরিবারের কেউ তার ধর্মান্তরের বিষয়টি জানতেন না। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাওয়ায় চরম মানসিক চাপের মুখে পড়ে তিনি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে আসেন।

তিনি আরও জানান, বাড়ি ছাড়ার সময় আদালতের হলফনামা ও একটি চিঠি রেখে এসেছেন—যাতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন।

পোস্টে রিধি রায় অকপটে স্বীকার করেন, একা একজন নারীর পক্ষে নতুন জীবন শুরু করা ভীষণ কঠিন। বর্তমানে তার কোনো চাকরি নেই, ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। তবুও বিশ্বাসের পথ থেকে সরে আসতে চান না তিনি। এই কঠিন সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তার নতুন জীবনের পথ সহজ করে দেন।

পরবর্তী এক পোস্টে রিধি লেখেন, একজন মুসলিম হিসেবে নিজেকে তিনি গর্বিত মনে করেন। নিজের জীবন গুছিয়ে নেওয়া এবং ইসলামের পথে অবিচল থাকার জন্য সবার দোয়া কামনা করেন।

একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, সব ধর্মের মানুষের প্রতিই তার সমান শ্রদ্ধা রয়েছে। কুসংস্কার ও অজ্ঞতা থেকে মুক্ত হয়ে সত্যের পথে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন সবাইকে সঠিক পথ দেখান—এই প্রার্থনাই তার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর