
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব মো. ইব্রাহিম মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে আজ (১৮ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ মহোদয়।
পদোন্নতির ফলে তিনি ভোলা জেলার সদর সার্কেলে পদায়নপ্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানে তাকে বিদায়ী শুভেচ্ছাও জানানো হয়।
জনাব মো. ইব্রাহিম ৩৬তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. কামরান হোসেনসহ পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।