1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পানসি নৌকা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

পানসি নৌকা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২০২ বার পঠিত

পানসি নৌকা:

  • সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে তোমরা পানসি নৌকা সম্পর্কে জেনেছ। সবচেয়ে বেশি ব্যবহৃত এই ধরনের নৌকা বিষয়ে আরো যা জানতে পারো—
পানসি
নদীর বুকে পানসি নৌকা। ছবি : আশরাফ ইকবাল
বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের কথা নিশ্চয়ই শুনেছ। ছোটদের খুব ভালোবাসতেন তিনি। এই শিল্পীর ছিল একটি পানসি নৌকা। শিশুদের নিয়ে পানসিতে চড়ে বাড়ির পাশের চিত্রা নদীতে প্রায়ই ঘুরতে যেতেন।

বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল পানসির শখ। পানসি নৌকায় চড়ে পদ্মা নদীতে নৌবিহার করতেন।আগেকার দিনে এখনকার মতো এত রাস্তাঘাট ছিল না। চলাচলের প্রধান মাধ্যম ছিল নৌকা।

একেক কাজের জন্য একেক ধরনের নৌকা বানাতেন কারিগররা। এসব নৌকারও ছিল বাহারি নাম। যেমন—কোষা, ডিঙি, ছিপ, বজরা, ময়ূরপঙ্খি, পানসি, পাতাম, সাম্পান, সওদাগরী, ইলশা প্রভৃতি। চলাচলের জন্য সবচেয়ে সুবিধাজনক ছিল পানসি।
আগে জমিদার শ্রেণির লোকেরা নৌবিহারের জন্য শখ করে পানসি নৌকা বানাতেন। ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও চলাচলের জন্য পানসি জনপ্রিয় হয়ে ওঠে। এক সময় যাযাবর সম্প্রদায় বেদেদের মূল বাহন হয়ে ওঠে পানসি। এই নৌকায়ই ঘরসংসার সাজিয়ে তোলে বেদেরা। অনেক বেদে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় পানসিতেই।
পানসি ফরাসি শব্দ। এর বাংলা অর্থ এক প্রকার ছৈ ঢাকা ছোট নৌকা। পানসি দেখতে বেশ সুন্দর। অনেক গান, গল্প, কবিতা ও উপন্যাসে এই নৌকার উল্লেখ আছে। কবি শামসুর রাহমান লিখেছেন, ‘আমার জীবন নয় সুখের পানসি, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাবে।’ দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ‘বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরী-সঙ্গে কে কে যাবি আয়।’

পানসি বাইনকাটা শ্রেণির নৌকাবিশেষ। কাঠের গলুইয়ের ওপর কাঠের প্রায় সমতল ছাদে ঘেরা ছাউনি দেওয়া থাকে। ভেতরে ঘরের মতো। দুই পাশে দুটি দরজা এবং একাধিক জানালা থাকে। জারুল, শাল, সুন্দরীসহ প্রভৃতি কাঠ দিয়ে পানসি নৌকা তৈরি করা হয়। একসময় বরিশাল অঞ্চলে বেশি চোখে পড়ত এই নৌকা। পানসিতে চড়ে ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি গানে যাত্রীদের হৃদয় কেড়ে নিতেন মাঝিমল্লাররা। গ্রাম থেকে বন্দরে জিনিসপত্র আনা-নেওয়া করতেও বহুল ব্যবহৃত হতো পানসি। আজকাল আর পানসির তেমন দেখা মিলে না। দু-একটির দেখা মিললেও অতীতের পানসির সে জৌলুস চোখে পড়ে না। অথচ একসময় দূরের যাত্রায় নির্ভরযোগ্য বাহন হিসেবে ধরা হতো পালতোলা পানসিকে।

এখন নৌপথে ইঞ্জিনচালিত নৌকা স্থান করে নেওয়ায় পানসির চাহিদা নেই বললেই চলে।


আতিফ আতাউর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর