
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সম্পাদক হিসেবে যুক্ত হলেন মো. মোস্তাফিজুর রহমান ( সিয়াম) । উক্ত পত্রিকার সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তক্রমে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি(UTS) তে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ অধ্যয়নরত। এর আগে সিয়াম মুন্সিগঞ্জ টাইমসের বিশেষ প্রতিনিধি ( প্রশাসন ) ও বিভিন্ন ভিডিও ডকুমেন্টরিতে দ্বায়িত্বের সাথে কাজ করেছেন ।
নবনিযুক্ত সহকারী সম্পাদক বলেন- সংবাদ মাধ্যম কে স্বাধীন ভাবে কাজ করতে সহযোগিতা করতে হবে, তবেই আমাদের দেশ এগিয়ে যাবে ও দেশের মানুষের অধিকার আদায় হবে। সেই সাথে সংবাদকর্মীদের ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেনো তারা সত্যের পক্ষে কথা বলতে পারে এবং জাতির সামনে খবরাখবর তুলে ধরতে পারে। পাশাপাশি খেয়াল রাখতে হবে কোনও ভুল তথ্য যেনো প্রচার না হয় এবং এতে করে কেউ যেন ভুক্তভুগী না হয়। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীরদের ভূমিকা ছিলো অপরসীম, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর ও সমৃদ্ধ, উন্নত আধুনিক দেশ। মুন্সিগঞ্জবাসীর পক্ষের শক্তি হোক দৈনিক মুন্সিগঞ্জ বার্তা এই প্রত্যাশায়, দৈনিক মুন্সীগঞ্জের বার্তার জন্য রইলো শুভকামনা ।