
নিজস্ব প্রতিবেদক:
২৪মে ২৫ বিকাল ৩:০০টায় আই এ বি মিলনায়তন ফারিন প্লাজার ২য় তলায় সিপাহিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরীর সভাপতিত্বে ও জেলা কমিটির সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি মুফতি শাহাদাৎ হোসেন লস্করপুরী। তিনি বলেন দেশ পুনর্গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল এবং নেতাকর্মীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে দেশে দুঃশাসন এতে প্রতিরোধে সকল দায়িত্বশীলকে সৎ নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন দেশের সার্বিক উন্নয়নের জন্য সংস্কার অবশ্যই করতে হবে এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে হবে। বিতর্কিত নারী নীতিমালা বাতিল এবং ধর্মীয় নীতি আদর্শের ভিত্তিতে আইন প্রণয়ন করতে হবে।
সকল দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। এতে আহবায়ক হিসেবে হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, যুগ্ম আহবায়ক হিসেব হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, মাওলানা মো. সোহরাব হোসাইন ফারুকী ও সমন্বয়কারী হিসেবে গাজী মোহাম্মদ রফিকুল ইসলামকে ঘোষণা করা হয়।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মাও কাজী সোহরাব হোসাইন ফারুকী, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সাংগঠিক সম্পাদক মুফতী মুজাহিদুল ইসলাম সাদেকী, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিম উদ্দিন অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মুহাম্মদ ওবায়দুল্লাহ সরদার, এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক বাহাদুর শাহ তানভীর, সদস্য মোহাম্মদ কাউসার আহমদ ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান বিক্রমপুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি, মো. ইব্রাহিম খলিল, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি এম এমদাদুল্লাহ হাক্কানী, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমি প্রমূখ।