
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও তোবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব রাজানগরের সৈয়দপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিম আলী।
রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক ও শাহ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা আক্তার রুবি, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।