
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান আইনজীবি প্রিয়াঙ্কা আক্তার। তিনি উপজেলার কোলা ইউনিয়নের গৌড়িপুরা গ্রামের মৃত ডাক্তার মোঃ দ্বীন ইসলামের মেয়ে। সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রবিবার সন্ধ্যায় তার নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত ভাই-বোন “ল” চেম্বারে হাজির হয়ে স্থানীয় এলাকাবাসী, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নাজিম ঢালী, মোঃ কামাল, মোকাজ্জল হোসেন যুবরাজ, এনামুল হাসান, হৃদয় পাল, রনি, শামীম, নজরুল ঢালী, অরুন আইচ, বরুন আইচসহ স্থানীয় এলাকার লোকজন। প্রিয়াঙ্কা আক্তার বেলতলী জি,জে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজ থেকে এইচএসসি ও বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এল এল বি (অনার্স) এল.এল.এম সম্পন্ন করেন। তিনি ধীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ আদালতে শিক্ষানুবিশ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। দেশের সর্বস্তরের জনগণ, গরিব-দুঃখী, নির্যাতিত ও নিপীড়িত পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে চান সিরাজদিখানের এ আইনজীবি।