
নিজস্ব প্রতিবেদক :
সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়ন উত্তর শাখা জামায়াতের কর্মী সম্মেলন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
বালুচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বাহাউদ্দীনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী হযরত আলী ব্যাপারীর পরিচালনায় কেন্দ্রীঘোষিত সাংগঠনিক দশকের পক্ষ হিসেবে বালুচর ইউনিয়ন উত্তর এর
উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতের সেক্রটারী মাওলানা একেএম ফখরুদ্দিন রাজী।
বিশেষ অতিথি হিসেবে খাসকান্দী গ্রামে উপস্থিত ছিলেন সিরাজদিখান জামায়াতের আমীর মাওলানা মো. কবির হোসাইন তপদার, এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।