
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৩ জন নতুন কর্মী ঘোষিত হলো শুক্রবার সকাল ১০ টায়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন এর উদ্যাগে এ নতুন কর্মী ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ শাখার সভাপতি খিজির আব্দুর সালাম। আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন রুবেল, ৮নং ওয়ার্ড সভাপতি মো. জুয়েল প্রমুখ।
এসময় উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন জেলা সভাপতি খিজির আব্দুর সালাম। তিনি বলেন ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমজীবি মানুষদের মুক্তি আসতে পারে এবং সামাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে।